২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) ’’জাতীয়করণকৃত প্রতিষ্ঠান’’ অর্থ কোন করপোরেশন, ব্যাংকসহ কোন বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠান যাহার সম্পূর্ণ বা বেশিরভাগ শেয়ার সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন, নিয়ন্ত্রণাধীন বা উহার নিকট অর্পিত; (খ) ’’বিদেশি নাগরিক’’ অর্থ এমন কোন ব্যক্তি যিনি বাংলাদেশের নাগরিক নহেন; (গ) ’’বিবাহ’’ অর্থে আপাতত বলবৎ কোন আইনের অধীন বা কোন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে আবদ্ধ বৈবাহিক সম্পর্ক, এবং উহার নিয়মতান্ত্রিক পদ্ধতিসমূহ ও সমজাতীয় অভিব্যক্তিও অন্তর্ভুক্ত হইবে; (ঘ) ’’গণকর্মচারী’’ অর্থ প্রজাতন্ত্র বা কোন স্থানীয় কর্তৃপক্ষ বা জাতীয়করণকৃত…