গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) আইন, ২০১৫ ( ২০১৫ সনের ২২ নং আইন ) [২১ নভেম্বর, ২০১৫ The Public Servants (Marriage with Foreign Nationals) Ordinance, 1976 রহিতক্রমে উহা পুনঃ প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন), অতঃপর ’’পঞ্চদশ সংশোধনী’’ বলিয়া উল্লিখিত, দ্বারা সংবিধান (পঞ্চম সংশোধন) আইন, ১৯৭৯ (১৯৭৯ সনের ১ নং আইন) বিলুপ্তির ফলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হইতে ১৯৭৯ সালের ০৯ এপ্রিল তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমান দ্বারা জারিকৃত অধ্যাদেশসমূহ, অতঃপর ’’উক্ত অধ্যাদেশসমূহ’’ বলিয়া উল্লিখিত, অনুমোদন ও সমর্থন (ratification and confirmation)…