২২৷ এই আইন বা কোন বিধি বা উহার অধীন প্রদত্ত কোন আদেশ বা নির্দেশ মোতাবেক সরল বিশ্বাসে কৃত বা অভিপ্রেত কোন কিছুর জন্য কমিশন বা অন্য কোন ব্যক্তির বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত কার্যধারা চলিবে না৷