২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কমিশন” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদে উল্লিখিত নির্বাচন কমিশন; (খ) “গণ-ভোট” অর্থ এই আইনের অধীন অনুষ্ঠিতব্য গণ-ভোট; (গ) “প্রিজাইডিং অফিসার” অর্থ ধারা ৬ এর অধীন নিয়োগকৃত কোন প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালনকারী কোন সহকারী প্রিজাইডিং অফিসারও ইহার অন্তর্ভুক্ত হইবে; (ঘ) “পোলিং অফিসার” অর্থ ধারা ৬ এর অধীন নিয়োগকৃত কোন পোলিং অফিসার; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “ভোটার তালিকা” অর্থ Electoral Rolls Ordinance, 1982 (LXI of 1982) এর অধীন প্রস্তুতকৃত বা প্রস্তুতকৃত বলিয়া গণ্য কোন ভোটার…