১৯৷ (১) ফলাফল একীভূতকরণের বিবরণী ধারা ১৮ অনুযায়ী সহকারী রিটার্নিং অফিসারগণের নিকট হইতে প্রাপ্তির সংগে সংগে রিটার্নিং অফিসার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিধিদ্বারা নির্ধারিত ফরমে ফলাফল একীভূত করিবেন এবং বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রের ফলাফল, যদি থাকে, ব্যতীত অন্যান্য ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে গণভোটের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা সম্ভব হইলে, বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রের পুনঃনির্বাচন না করিয়াই তিনি গণভোটের ফলাফল একীভূত করিয়া বিধিদ্বারা নির্ধারিত ফরমে ফলাফল বিবরণী প্রস্তুত করিবেন৷ (২) উপ-ধারা (১) অনুযায়ী গণভোটের ফলাফলের বিবরণী প্রস্তুত করিবার পর রিটার্নিং অফিসার প্রস্তুতকৃত ফলাফলের বিবরণী কমিশনের নিকট…