১৮৷ (১) প্রিজাইডিং অফিসারের নিকট হইতে ধারা ১৭-এর বিধান মোতাবেক প্রস্তুতকৃত ভোট গণনার বিবরণী, ব্যালট পেপারের হিসাব বিবরণী ও অন্যান্য প্যাকেটসমূহ প্রাপ্তির পর সহকারী রিটার্নিং অফিসার, যদি স্থানীয় গণ্যমান্য নাগরিক উপস্থিত থাকেন সেক্ষেত্রে তাহার সম্মুখে, ভোট গণনার ফলাফল একীভূত করিবেন: তবে শর্ত থাকে যে, ফলাফল একীভূতকরণের পূর্বে সহকারী রিটার্নিং অফিসার গণনা-বহির্ভূত ব্যালট পেপারসমূহ পরীক্ষা করিয়া দেখিবেন এবং উহাদের মধ্যে কোন ব্যালট পেপার বৈধ বলিয়া তাহার নিকট প্রতীয়মান হইলে উহা বৈধ ভোটের সহিত যোগ করিবেন: আরও শর্ত থাকে যে, যদি কোন ভোটকেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রাখা হয় সেক্ষেত্রে সহকারী রিটার্নিং…