১৭৷ (১) ভোটগ্রহণ সমাপ্ত হইবার অব্যবহিত পর অথবা ধারা ১৬তে উল্লিখিত উপস্থিত ও ভোটদানের জন্য অপেক্ষমান ব্যক্তিগণের, যদি কেহ থাকেন, সর্বশেষ ব্যক্তি ভোটদান করার সংগে সংগে প্রিজাইডিং অফিসার স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন এর কোন সদস্য উপস্থিত থাকিলে তাহার বা তাহাদের অথবা, উল্লিখিত কোন সদস্য উপস্থিত না থাকিলে, প্রিজাইডিং অফিসার কর্তৃক ঘটনাস্থলে মনোনীত অন্য কোন স্থানীয় গণ্যমান্য নাগরিকের উপস্থিতিতে- (ক) ব্যবহারকৃত ব্যালট বাক্স বা বাক্সগুলি খুলিয়া সমগ্র ব্যালট পেপার বাহির করিবেন; (খ) জাতীয় সংসদ ভবনের ছবির প্রতীকের উপর উক্ত সীলমোহরের ছাপ দেওয়া হইয়াছে এইরূপ ব্যালট পেপারসমূহ ও কাটাদাগ…