১৬৷ ভোটগ্রহণের জন্য নির্ধারিত সময় অতিবাহিত হইবার পর, ভোটকেন্দ্রে বিধি দ্বারা নির্ধারিত সময়সীমার মধ্যে লাইনে দণ্ডায়মান ভোটারগণ যাহারা ভোট প্রদান করে নাই অথচ ভোট প্রদানের জন্য অপেক্ষমান, তাহাদেরকে ব্যতীত, কোন ভোটারকে কোন ব্যালট পেপার ও সীলমোহর প্রদান করিবার অথবা ভোট প্রদানের অনুমতি দেওয়া হইবে না৷