১৫৷ (১) যদি কোন ভোটার অসাবধানতাবশতঃ তাহার ব্যালট পেপার এইরূপভাবে নষ্ট করেন যে, উহা একটি বৈধ ব্যালট পেপার হিসাবে ব্যবহার করা যায় না, তাহা হইলে তিনি প্রিজাইডিং অফিসারের নিকট সন্তোষজনকভাবে তাহার অসাবধানতার বিষয় প্রমাণ করিয়া এবং তাহার নিকট নষ্ট ব্যালট পেপারটি ফেরত্ দিয়া অন্য একটি ব্যালট পেপার গ্রহণ করিতে পারিবেন৷ (২) প্রিজাইডিং অফিসার সংগে সংগে উপ-ধারা (১) এর অধীন ফেরত্ প্রদানকৃত ব্যালট পেপারটির চেক মুড়িতে উক্তরূপ নষ্ট হওয়া মর্মে তাহার মন্তব্য লিপিবদ্ধ করিয়া স্বীয় স্বাক্ষরে উহা বাতিল করিবেন৷