১২৷ প্রিজাইডিং অফিসার, নির্বাচন কমিশন কর্তৃক এতদুদ্দেশ্যে প্রদত্ত নির্দেশ সাপেক্ষে, একই সময়ে ভোটকেন্দ্রে প্রবেশ করিতে পারিবে এমন ভোটারগণের সংখ্যা নির্ধারণ করিবেন এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণ ব্যতীত অন্য সকল ব্যক্তিকে ভোটকেন্দ্র হইতে সরাইয়া দিবেন- (ক) ভোটগ্রহণের কাজে দায়িত্বরত যে কোন ব্যক্তি; (খ) ভোটারদের সনাক্তকরণের কাজে সহায়তাদানের দায়িত্ব পালনরত কোন ব্যক্তি; এবং (গ) কমিশন কর্তৃক সাধারণভাবে বা নির্দিষ্টভাবে অনুমতিপ্রাপ্ত অন্যান্য ব্যক্তি৷