১১৷ (১) সহকারী রিটার্নিং অফিসার প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে প্রয়োজনীয় সংখ্যক ব্যালট বাক্স সরবরাহ করিবেন৷ (২) নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত, নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করিতে হইবে৷ (৩) ভোট গ্রহণকালে কোন ভোটকক্ষে একই সময়ে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাইবে না৷ (৪) ভোটগ্রহণ শুরু করার জন্য নির্ধারিত সময়ের অন্যুন অর্ধ ঘণ্টা পূর্বে প্রিজাইডিং অফিসার- (ক) নিশ্চয়তা বিধান করিবেন যে, ব্যবহৃতব্য ব্যালট বাক্সটি সম্পূর্ণ শূন্য; (খ) শূন্য ব্যালট বাক্সটি গালার সাহায্যে সীল করিবেন; (গ) ভোটারগণ যাহাতে সহজভাবে ভোটদান করিতে পারেন সেইভাবে ভোটকেন্দ্রে সকলের দৃষ্টিসীমার…