২০। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, কমিশন আদেশ দ্বারা যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে যে কোনো দায়িত্ব পালন ও সহায়তা প্রদান করার জন্য বাধ্য করিতে পারিবে৷ (২) সরকারের সকল নির্বাহী কর্তৃপক্ষ কমিশনকে উহার দায়িত্ব পালনে সহায়তা করিবে এবং এই উদ্দেশ্যে সরকার, কমিশনের চাহিদা মতো, প্রয়োজনীয় নির্দেশ জারি করিবে৷