২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে,- (ক) “কমিশন” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদে উল্লিখিত নির্বাচন কমিশন; (খ) “গণভোট” অর্থ এই অধ্যাদেশের অধীন অনুষ্ঠিতব্য গণভোট; (গ) “জুলাই জাতীয় সনদ” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দল ও জোটসমূহ এবং উক্ত কমিশন কর্তৃক স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ ২০২৫; (ঘ) “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” অর্থ এই অধ্যাদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন; (ঙ) “প্রিজাইডিং অফিসার” অর্থ ধারা ৬ এর অধীন নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব…