১৯। (১) এই অধ্যাদেশ ও বিধির বিধানাবলি অনুযায়ী নির্বাচন কমিশনের গণভোট অনুষ্ঠান নিশ্চিতকরণের লক্ষ্যে পরিপত্র জারি করিবার ক্ষমতা থাকিবে। (২) এই অধ্যাদেশের অধীন করা প্রয়োজন অথচ ইহার জন্য পর্যাপ্ত কোনো বিধান নাই, এইরূপ ক্ষেত্রে কমিশন স্বীয় বিবেচনায় পরিপত্র জারির মাধ্যমে কার্য সম্পাদন করিতে পারিবে।