১৮। সততা, ন্যায়নিষ্ঠা ও নিরপেক্ষতা এবং এই অধ্যাদেশ ও বিধির বিধানাবলি অনুযায়ী গণভোট অনুষ্ঠান নিশ্চিতকরণের লক্ষ্যে কমিশন, উহার মতে, প্রয়োজনীয় যে কোনো নির্দেশাবলি জারি এবং উহার অধীনস্থ যে কোনো কর্মকর্তা কর্তৃক এই অধ্যাদেশ ও বিধি অনুযায়ী প্রদত্ত যে কোনো আদেশ ও নির্দেশ পুনর্বিবেচনা এবং তৎসম্পর্কে কোনো অন্তর্বর্তী আদেশ প্রদানের ক্ষমতাসহ যেকোনো ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে৷