১৫। (১) ধারা ১৪ এর বিধান মোতাবেক প্রিজাইডিং অফিসারের নিকট হইতে প্রস্তুতকৃত ভোট গণনার বিবরণী, ব্যালট পেপারের হিসাব বিবরণী ও অন্যান্য প্যাকেটসমূহ প্রাপ্তির পর সহকারী রিটার্নিং অফিসার, যদি সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি উপস্থিত থাকেন সেক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের একজন করিয়া প্রতিনিধির সম্মুখে, ভোট গণনার ফলাফল একীভূত করিবেন: তবে শর্ত থাকে যে, ফলাফল একীভূতকরণের পূর্বে সহকারী রিটার্নিং অফিসার গণনা-বহির্ভূত ব্যালট পেপারসমূহ পরীক্ষা করিয়া দেখিবেন এবং উহাদের মধ্যে কোনো ব্যালট পেপার বৈধ বলিয়া তাহার নিকট প্রতীয়মান হইলে উহা বৈধ ভোটের সহিত যোগ করিবেন: আরও শর্ত থাকে যে, যদি কোনো…