১৪। (১) ভোটগ্রহণ সমাপ্ত হইবার অব্যবহিত পর প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের পক্ষে নিয়োজিত এজেন্টদের উপস্থিতিতে- (ক) ব্যবহারকৃত ব্যালট বাক্সগুলি খুলিয়া সমগ্র ব্যালট পেপার বাহির করিবেন; (খ) ভোটদানকৃত হ্যাঁ-সূচক ও না-সূচক ব্যালট পেপারসমূহ পৃথক করিবেন এবং কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণনা করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন ভোট গণনা হইতে সেই সকল ব্যালট পেপার বাদ দিতে হইবে যে সকল ব্যালট পেপারে- (ক) হ্যাঁ-সূচক বা না-সূচক ঘরে ভোট দেওয়া হয় নাই এবং প্রিজাইডিং অফিসারের অনুস্বাক্ষর নাই; (খ) ভোটার কোন ঘরে ভোট দিয়াছেন তাহা সুনির্দিষ্টভাবে বুঝা না যায়: তবে শর্ত থাকে…