১২। (১) নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত, নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করিতে হইবে: তবে শর্ত থাকে যে, কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরবরাহকৃত একই ব্যালট বাক্স গণভোটের ব্যালট বাক্স হিসাবে ব্যবহার করিবার অনুমতি প্রদান করিতে পারিবে। (২) রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে প্রয়োজনীয় সংখ্যক ব্যালট বাক্স সরবরাহ করিবেন। (৩) গণভোট গ্রহণ শুরুর নির্ধারিত সময়ের অন্যূন অর্ধ ঘণ্টা পূর্বে প্রিজাইডিং অফিসার- (ক) নিশ্চয়তা বিধান করিবেন যে, ব্যবহৃতব্য ব্যালট বাক্সগুলি সম্পূর্ণ শূন্য; (খ) শূন্য ব্যালট বাক্সগুলি গালার সাহায্যে সিল…