১১। (১) এই অধ্যাদেশে বর্ণিত বিষয় ব্যতীত ভোট প্রদানের অন্যান্য পদ্ধতির বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হইবে। (২) যে প্রশ্নটিতে গণভোট অনুষ্ঠিত হইতেছে, সেই প্রশ্নে হ্যাঁ-সূচক ভোটদান করিতে চাহিলে একজন ভোটার ব্যালট পেপারে মুদ্রিত হ্যাঁ-সূচক ঘরে এবং না-সূচক ভোটদান করিতে চাহিলে না-সূচক ঘরে কমিশন কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ ও সরবরাহ করা হইবে সেই একই সিলমোহর দ্বারা নিজ ভোট প্রদান করিবেন। (৩) উপ-ধারা (২) এ বর্ণিত পদ্ধতিতে ভোট প্রদানের পর ভোটার ব্যালট পেপারটি ভাঁজ করিয়া নির্ধারিত স্থানে রক্ষিত ব্যালট বাক্সে উহা…