১০। (১) গোপন ব্যালটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হইবে এবং ৩ ধারায় উল্লেখিত প্রশ্নটিতে জনমত যাচাইয়ের উদ্দেশ্যে কমিশন কর্তৃক নির্ধারিত একক ব্যালটের মাধ্যমে প্রত্যেক ভোটার ভোটদান করিবেন। (২) গণভোটের ব্যালট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হইতে পৃথক ও ভিন্ন রঙের হইবে।