৬। বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) গান্ধী আশ্রম পরিচালনা ও উহার উন্নয়ন; (খ) কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান স্থাপন; গ) বিধবা, এতিম ও দুস্থদের জন্য বাসস্থান নির্মাণ; ঘ) সুতা-কাটা, বুনন, মৌমাছি পালন, মৎস্য চাষ বা সমজাতীয় অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের লাভজনক পেশা গ্রহণে সহায়তা; ঙ) কুটির শিল্প প্রতিষ্ঠা; চ) অম্বর চরকা (ambar charkha) সরবরাহ; এবং (ছ) জনসাধারণকে শান্তি ও সম্প্রীতিতে জীবনযাপনসহ স্বাবলম্বীকরণ সংক্রান্ত অন্যান্য কার্যাবলী সম্পাদন।