২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- ১) ‘‘গান্ধী আশ্রম’’ অর্থ নোয়াখালীর জয়াগে অবস্থিত গান্ধী আশ্রম; ২) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; ৩) ‘‘ট্রাস্টি’’ অর্থ বোর্ডের কোনো ট্রাস্টি; ৪) ‘‘ট্রাস্টি বোর্ড’’ অর্থ ধারা ৫ এর অধীন গঠিত ট্রাস্টি বোর্ড; ৫) ‘‘তহবিল’’ অর্থ ধারা ১০ এর অধীন গঠিত বোর্ডের তহবিল; এবং (৬) ‘‘বোর্ড’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ড।