১০। (১) বোর্ডের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; খ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ, ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত দান বা অনুদান; গ) ব্যাংকে গচ্ছিত অর্থ হইতে প্রাপ্ত আয়; ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে বিদেশি সরকার বা সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা ঋণ; ঙ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ; চ) গান্ধী আশ্রমের অধীনস্ত প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত অর্থ; এবং ছ) গান্ধী আশ্রমে উৎপাদিত পণ্য বিক্রয় হইতে প্রাপ্ত আয়। (২) তহবিলের অর্থ ট্রাস্টি বোর্ডের অনুমোদনক্রমে কোনো তফসিলি ব্যাংকে বোর্ডের নামে জমা রাখিতে হইবে এবং বোর্ড কর্তৃক…