২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ’’অধস্তন অফিসার’’ অর্থ সহকারী পুলিশ কমিশনারের অধস্তন যে কোনো পুলিশ অফিসার; (খ) ’’ঊর্ধ্বতন অফিসার’’ অর্থ পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার; (গ) ’’গবাদি পশু’’ অর্থে হাতি, ঘোড়া, উট, গাধা, খচ্চর, গরু, মহিষ, ভেড়া, ছাগল এবং শুকর শ্রেণিভুক্ত সকল পশু অন্তর্ভুক্ত হইবে; (ঘ) ’’গাজীপুর মহানগরী এলাকা’’ বা ’’মহানগরী এলাকা’’ অর্থ এই আইনের প্রথম তপশিলে বর্ণিত এলাকা; (ঙ) ’’জনসাধারণের প্রমোদাগার’’ অর্থ এমন স্থান যেখানে…