৮৷ বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবেন, যথা:- (ক) চ্যান্সেলর; (খ) ভাইস-চ্যান্সেলর; (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (ঘ) ডীন; (ঙ) ট্রেজারার; (চ) রেজিস্ট্রার; (ছ) পরীক্ষা নিয়ন্ত্রক; (জ) বিভাগীয় প্রধান; (ঝ) পরিচালক (গবেষণা); (ঞ) পরিচালক (বহিরাংগন কার্যক্রম); (ট) পরিচালক (ছাত্র কল্যাণ); (ঠ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ড) প্রক্টর; (ঢ) প্রভোস্ট; (ণ) গ্রন্থাগার প্রধান; (ত) প্রধান প্রকৌশলী; (থ) প্রধান চিকিত্সক; (দ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা৷