৩১৷ (১) বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার ও কমিশন কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) ছাত্র বেতন, পরীক্ষার ফিস ও অন্যান্য উত্স হইতে প্রাপ্ত অর্থ; (গ) বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; (ঘ) দেশী বা বিদেশী সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (চ) বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ঋণ৷ (২) বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহের জন্য বিশ্ববিদ্যালয়ের তহবিল ব্যবহৃত হইবে৷ (৩) বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমাকৃত অর্থ সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে৷ (৪) সরকার ও কমিশনের মঞ্জুরী, অন্যান্য উত্স এবং…