১৷ (১) এই আইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ নামে অভিহিত হইবে৷ (২) সরকার সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন বলবত্ হইবে৷ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৬ নং আইন) এর সংশোধন ২। (১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৬ নং আইন) এর— (ক) সর্বত্র উল্লিখিত "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়” শব্দগুলির পরিবর্তে "গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) ধারা ৩ এর উপ-ধারা (১) এ…