৫১৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) এসিডের উত্পাদন, আমদানী, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নীতি; (খ) এসিডের উত্পাদন, আমদানী, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার, ইত্যাদির লাইসেন্স, লাইসেন্স নবায়ন, ফিস, ইত্যাদি; (গ) এসিডের উত্পাদন, আমদানী, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার সংক্রান্ত তথ্য সংরক্ষণ পদ্ধতি; (ঘ) এসিডের উত্পাদন, আমদানী, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহারের জন্য সংরক্ষিত পাত্রের গায়ে…