৪৩৷ (১) যদি কোন পরিবারের কোন সদস্য এসিডে ক্ষতিগ্রস্ত হন, তাহা হইলে তত্সম্পর্কে উক্ত পরিবারের কর্তা বা অন্য কোন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ডেপুটি কমিশনার বা তাঁহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করিবেন৷ (২) কোন চিকিত্সক যদি এইরূপ মনে করেন যে, কোন ব্যক্তি এসিডে ক্ষতিগ্রস্ত হইয়াছেন এবং তজ্জন্য চিকিত্সার প্রয়োজন, তাহা হইলে তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিত্সার পরামর্শ দিবেন এবং এই চিকিত্সার প্রয়োজনীয়তার কথা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ডেপুটি কমিশনার বা তাঁহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করিবেন৷