৪১৷ কোন ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধ সংঘটনে কাহাকেও প্ররোচনা দিলে বা সহায়তা করিলে বা কাহারও সহিত ষড়যন্ত্রে লিপ্ত হইলে উক্ত ব্যক্তি- (ক) অপরাধটি সংঘটিত না হইলে, অন্যুন তিন বত্সর এবং অনূর্ধ্ব পনের বত্সর কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন; এবং (খ) অপরাধটি সংঘটিত হইলে, মূল অপরাধীর সমপরিমাণ দণ্ডে দণ্ডনীয় হইবেন৷