১৭৷ এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি এই আইনের অধীন লাইসেন্স পাইবার বা নবায়নের যোগ্য হইবে না, যদি- (ক) তিনি অত্র আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত হইয়া যে কোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁহার মুক্তিলাভের পর পাঁচ বত্সর কাল অতিবাহিত না হইয়া থাকে, অথবা পঞ্চাশ হাজার টাকার অধিক অর্থদণ্ডে দণ্ডিত হন এবং দণ্ডের টাকা আদায় করার পর পাঁচ বত্সরকাল অতিবাহিত না হইয়া থাকে; (খ) তিনি এই আইনের অধীন প্রদত্ত লাইসেন্সের কোন শর্তভঙ্গ করেন এবং সেজন্য তাহার উক্ত লাইসেন্স বাতিল হইয়া যায়৷