১৬৷ (১) এসিডের আমদানী ও উত্পাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরকার লাইসেন্সিং কর্তৃপক্ষ হইবে৷ (২) এসিডের পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনার লাইসেন্সিং কর্তৃপক্ষ হইবেন৷ (৩) লাইসেন্স প্রদান ও তত্ত্বাবধান সংক্রান্ত বিষয়ে লাইসেন্সিং কর্তৃপক্ষের যাবতীয় কার্যক্রম, এই আইনের বিধানাবলী সাপেক্ষে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিয়ন্ত্রিত ও পরিচালিত হইবে৷