১৩৷ (১) সরকার, এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য এক বা একাধিক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করিতে পারিবেন৷ (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন সরকারী স্থাপনাকে ’এসিড দ্বারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র’ হিসাবে ঘোষণা দিতে পারিবে৷