১০৷ (১) এসিড অপব্যবহারের কুফল ও ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিত্সা, পুনর্বাসন ও আইনগত সহায়তা প্রদানের প্রয়োজনে অর্থ সংগ্রহের লক্ষ্যে কাউন্সিলের “জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল তহবিল” নামে একটি স্বতন্ত্র তহবিল থাকিবে৷ (২) উক্ত তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের অনুমোদনসহ কোন বিদেশী সরকার বা সংস্থা বা কোন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; এবং (ঙ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (৩)…