২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অপরাধ” অর্থ এই আইনের অধীন শাস্তিযোগ্য যে কোন অপরাধ; (খ) “এসিড” অর্থ দহনকারী, ক্ষয়কারী ও বিষাক্ত যে-কোন পদার্থও অন্তর্ভুক্ত হইবে; (গ) “ট্রাইব্যুনাল” অর্থ এই আইনের অধীন গঠিত কোন ট্রাইব্যুনাল; (ঘ) “ফৌজদারী কার্যবিধি” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act V of 1898); (ঙ) “হাইকোর্ট বিভাগ” অর্থ বাংলাদেশ সুপ্রীমকোর্ট এর হাইকোর্ট বিভাগ৷