২৯৷ (১) এই আইনের অধীনে সংঘটিত অপরাধের শিকার কোন ব্যক্তির মেডিক্যাল পরীক্ষা সরকারী হাসপাতালে কিংবা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে স্বীকৃত কোন বেসরকারী হাসপাতালে বা বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে করা যাইবে৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোন হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে এই আইনের অধীন সংঘটিত অপরাধের শিকার কোন ব্যক্তিকে চিকিত্সার জন্য উপস্থিত করা হইলে, উক্ত হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিত্সক তাহার মেডিক্যাল পরীক্ষা অতি দ্রুত সম্পন্ন করিবে এবং উক্ত মেডিক্যাল পরীক্ষা সংক্রান্ত একটি সার্টিফিকেট সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রদান করিবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন…