২৮৷ এই আইনের অধীন কোন অভিযোগের তদন্ত চলাকালে কিংবা অপরাধের বিচার চলাকালে যদি ট্রাইব্যুনাল মনে করে যে, কোন ব্যক্তিকে নিরাপত্তামূলক হেফাজতে রাখা প্রয়োজন, তাহা হইলে ট্রাইব্যুনাল উক্ত ব্যক্তিকে কারাগারের বাহিরে সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত স্থানে সরকারী কর্তৃপক্ষের হেফাজতে বা ট্রাইব্যুনালের বিবেচনায় যথাযথ অন্য কোন ব্যক্তি বা সংস্থার হেফাজতে রাখিবার নির্দেশ দিতে পারিবে৷