২৩৷ (১) এই আইনের অধীন অপরাধ বিচারের জন্য সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে এবং এইরূপে গঠিত ট্রাইব্যুনাল এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল নামে অভিহিত হইবে৷ (২) যেই ক্ষেত্রে একাধিক ট্রাইব্যুনাল গঠন করা হয় সেই ক্ষেত্রে উপ-ধারা (১) এ উল্লিখিত প্রজ্ঞাপনে প্রত্যেক ট্রাইব্যুনালের স্থানীয় অধিক্ষেত্র নির্ধারণ করিতে হইবে৷ (৩) একজন বিচারক সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হইবে এবং সরকার জেলা জজ বা দায়রা জজগণের মধ্য হইতে উক্ত ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত করিবে৷ (৪) সরকার, প্রয়োজনবোধে, কোন জেলা জজ বা দায়রা জজকে তাহার দায়িত্বের অতিরিক্ত হিসাবে ট্রাইব্যুনালের বিচারক…