৮। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Asian Reinsurance Corporation Ordinance, 1978 (Ordinance No. XXVII of 1978), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত Ordinance এর অধীন জারিকৃত প্রজ্ঞাপন, প্রদত্ত আদেশ, নির্দেশ, অনুমোদন, সুপারিশ, গৃহীত সকল পরিকল্পনা বা কার্যক্রম, অনুমোদিত সকল বাজেট ও প্রদত্ত চাঁদা এবং কৃত সকল কাজকর্ম এই আইনের কোন বিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হওয়া সাপেক্ষে এই আইনের অনুরূপ বিধানের অধীন জারিকৃত, প্রদত্ত, অনুমোদিত, গৃহীত এবং কৃত বলিয়া গণ্য হইবে।