৩। (১) চুক্তিপত্রের অনুচ্ছেদ ৩ এর বিধানাবলী মোতাবেক, সরকার কর্তৃক, কর্পোরেশনের মূলধন স্টকের শেয়ার বাবদ চাঁদা প্রদানের ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। (২) চুক্তিপত্রের অনুচ্ছেদ ৩ এর বিধানাবলী মোতাবেক মূলধন স্টক ক্রয়ের জন্য যদি সাধারণ বীমা কর্পোরেশন অংশগ্রহণ করে তাহা হইলে কর্পোরেশন হইতে প্রাপ্ত মূলধন স্টকের চাঁদার বিপরীতে অর্জিত অর্থ হইতে উহাকে আনুপাতিক হারে পরিশোধ করিতে হইবে।