২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (১) ’’কর্পোরেশন’’ অর্থ Agreement Establishing the Asian Reinsurance Corporation দ্বারা প্রতিষ্ঠিত এশিয়ান রি-ইন্স্যুরেন্স কর্পোরেশন; (২) ’’চুক্তিপত্র’’ অর্থ এশিয়ান রি-ইন্স্যুরেন্স কর্পোরেশন প্রতিষ্ঠার চুক্তিপত্র সময় সময় কৃত সংশোধনীসহ ; এবং (৩) ’’তফসিল’’ অর্থ এই আইনের তফসিল।