৩৷ (১) এই আইনের বিধানাবলী অনুসারে বাংলাদেশের চট্টগ্রাম জেলার পাহাড়তলী নামক স্থানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (Asian University for Women) নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে৷ (২) বিশ্ববিদ্যালয় একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে যাহার স্থায়ী ধারাবাহিকতা এবং একটি সাধারণ সীলমোহর থাকিব, এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে, এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (Asian University for Women) এই নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বা বিপক্ষে মামলা দায়ের করা যাইবে৷ (৩) বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক ও জনসেবামূলক প্রতিষ্ঠান…