৫। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের সহিত সংযোজিত তফসিলে বিধৃত চুক্তির Chapter IX এর বিধানাবলী বাংলাদেশের আইনের ক্ষমতার মর্যাদাসম্পন্ন হইবে: তবে শর্ত থাকে যে, চুক্তির Chapter IX এর Article 51 এর Exemption from Taxation সংক্রান্ত বিধানের এমন কোন ব্যাখ্যা করা যাইবে না যাহা - (ক) ব্যাংক কর্তৃক কোনো প্রকার পণ্য শুল্কমুক্তভাবে আমদানি করা হইলে পরবর্তীতে কোনো নিয়ন্ত্রণ ছাড়া বাংলাদেশে উহা বিক্রয়ের অধিকার বর্তায়; অথবা (খ) বিক্রীত পণ্যের মূল্যের অংশ হিসাবে ব্যাংককে শুল্ক বা কর হইতে অব্যাহতি প্রদান করে বা প্রদত্ত সেবার মূল্যের অধিক হয়। (২) সরকার, গেজেটে প্রজ্ঞাপন…