৯। (১) বিদ্যমান এক্সচেঞ্জ ধারা ৮ এর দফা (ক) অনুযায়ী সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তনের বিশেষ সিদ্ধান্ত গ্রহণের ৭ (সাত) দিনের মধ্যে উহা কমিশন এবং রেজিস্ট্রারের নিকট নিম্নলিখিত কাগজাদি দাখিল করিবে, যথাঃ- (ক) গৃহীত সংঘস্মারক ও সংঘবিধির একটি অনুলিপি; (খ) সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন সংক্রান্ত বিশেষ সিদ্ধান্তের অনুলিপি; (গ) উহার প্রথম পরিচালনা পরিষদ এর পরিচালকদের বিবরণ (Particulars of Directors) ; (ঘ) উহার শেয়ার বরাদ্দ সংক্রান্ত প্রতিবেদনের (Return of allotment of shares) অনুলিপি; (ঙ) প্রাথমিক শেয়ারহোল্ডারের অনুকূলে অজড় অবস্থায় শেয়ার বরাদ্দ করা হইয়াছে মর্মে উহার নিরীক্ষক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র;…