৮। স্কীম অনুমোদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বিদ্যমান এক্সচেঞ্জ- (ক) উহার শেয়ারহোল্ডারদের সাধারণ সভায় অনুমোদিত স্কীম, সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন এবং ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এর প্রথম পরিচালনা পরিষদ এর পরিচালকগণের তালিকা বিশেষ সিদ্ধান্ত হিসাবে গ্রহণ (adopt) করিবে; (খ) প্রাথমিক শেয়ারহোল্ডারগণের অনুকূলে অজড় (Dematerialized) অবস্থায় শেয়ার বরাদ্দ করিবে, যাহা কোন সময় বা কোন কারণেই জড় (Rematerialized) অবস্থায় রূপান্তর করা যাইবে না; (গ) প্রাথমিক শেয়ারহোল্ডারের অনুকূলে বরাদ্দকৃত শেয়ারের অন্যূন ৬০ (ষাট) শতাংশ শেয়ার একটি ব্লকড হিসাবে ধারা ১৪ অনুযায়ী হস্তান্তরের সময় পর্যন্ত জমা রাখিবে; (ঘ)…