৭। বিদ্যমান এক্সচেঞ্জ স্কীম অনুমোদন প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে অনুমোদিত স্কীম- (ক) সকল সদস্যের নিকট বণ্টন করিবে; (খ) সংশ্লিষ্ট এক্সচেঞ্জের ওয়েব সাইটে প্রকাশ করিবে; (গ) দুইটি বাংলা এবং দুইটি ইংরেজীতে প্রকাশিত বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করিবে; এবং (ঘ) সরকারি গেজেটে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করিবে।