৫। এই আইন কার্যকর হইবার তারিখ হইতে ৯০ (নববই) দিনের মধ্যে বিদ্যমান এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশন স্কীমসহ নিম্নলিখিত তথ্যাদি কমিশন এর নিকট দাখিল করিবে, যথাঃ- (ক) উহার সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব যাহাতে অন্যান্য বিষয়ের মধ্যে পরিচালনা পরিষদের সদস্য হইবার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ থাকিতে হইবে; (খ) উহার প্রাথমিক শেয়ারহোল্ডারদের নামের তালিকা এবং তাহাদের প্রত্যেকের নামে নগদ অর্থের বিনিময় ব্যতিরেকে (For consideration other than cash) বরাদ্দতব্য শেয়ারের পরিমাণ; (গ) ডিমিউচ্যুয়ালাইজেশন এর জন্য প্রাতিষ্ঠানিক পরিচালনা কাঠামো (Governance Structure) সংক্রান্ত…