২৫। এক্সচেঞ্জ বা বিদ্যমান এক্সচেঞ্জ এর কোন পরিচালক, সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী, কমিটির কোন সদস্য, শেয়ারহোল্ডার বা কোন ব্যক্তি এই আইনের বিধান অনুযায়ী কোন দায়িত্ব পালনকালে অথবা অন্য কোনভাবে কোন মূল্য সংবেদনশীল তথ্য, তদন্তাধীন কোন বিষয়ের তথ্য বা বাজার নজরদারি (Market surveillance) হইতে প্রাপ্ত কোন তথ্য অবগত হইলে উহা কমিশনের সম্মতি ব্যতীত অন্য কাহারও নিকট প্রকাশ করিতে পারিবেন না।