২৩। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, এক্সচেঞ্জ, কমিশনের পূর্বানুমতিক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা উহার অধীন প্রণীত বিধির সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) যদি কমিশনের নিকট এই মর্মে প্রতীয়মান হয় যে কোন এক্সচেঞ্জ সংক্রান্ত কোন প্রবিধান প্রণয়ন অথবা বিদ্যমান কোন প্রবিধানের সংশোধন বা বাতিল করা প্রয়োজন তাহা হইলে কমিশন উক্ত কার্য সম্পাদনের জন্য এক্সচেঞ্জকে সুনির্দিষ্ট সময় উল্লেখপূর্বক লিখিত আদেশ প্রদান করিতে পারিবে। (৩) যদি কোন এক্সচেঞ্জ উপ-ধারা (২) এ প্রদত্ত আদেশ নির্দিষ্ট সময়ের মধ্যে পালনে ব্যর্থ হয় তাহা হইলে কমিশন উক্ত প্রবিধান প্রণয়ন, সংশোধন বা…