২২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কমিশন, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উপ-ধারা (৪) এর বিধান সাপেক্ষে, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) অনুযায়ী বিধি প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ এবং প্রাক-প্রকাশনা করিতে হইবে। (৩) প্রাক-প্রকাশনার ক্ষেত্রে প্রস্তাবিত বিধি, বা সংশোধনের নিমিত্ত উহার খসড়া অন্যূন ৩ (তিন) সপ্তাহের সময় প্রদানপূর্বক জনমত আহবান করিয়া সরকারি গেজেটের পাশাপাশি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করিতে হইবে এবং কমপক্ষে ৩ (তিন)টি দৈনিক পত্রিকাতে উল্লিখিত ওয়েবসাইটের ঠিকানাসহ ওয়েবসাইটে প্রকাশিত বিধির প্রাক-প্রকাশনা সংক্রান্ত নোটিশ প্রকাশ করিতে হইবে। (৪) উপ-ধারা (৩) অনুযায়ী…